1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে যুব অধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে যুব অধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৬ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যুব অধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নবগঠিত চিওড়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আগত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাত থেকে জাতিকে উদ্ধার করে নতুন স্বাধীনতা এনে দেওয়ার জন্য দেশের ছাত্রজনতা সহ আপামর সাধারণ নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ৫ আগস্টের পূর্বে সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে নিহত হওয়া আবু সাঈদ-মীর মুগ্ধ সহ সকল বীর শহীদদের আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করেন এবং পঙ্গুত্ব বরণকারী ও চিকিৎসাধিন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে উপজেলার চিওড়া রাস্তার মাথা এলাকায় এ উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম ফরিদ আমিন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো: মিজানুর রহমান, সদস্য সচিব মো: ফারুক আহমেদ, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিন উদ্দিন।

উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি এম এইচ তামজিদ এর সভাপতিত্বে ও উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এন এইচ রাসেল বাঙালি এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মো: কবির খাঁন, যুগ্ম সদস্য সচিব সিদ্দিকুর রহমান, উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সচিব নিজাম বাঙালি, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য, প্রবাসী মো: মহিন উদ্দিন, প্রবাসী সাইফুল ইসলাম মিয়াজী প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD