1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও এর বাবা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও এর বাবা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৭১ বার পঠিত

 

বুড়িচং প্রতিনিধি।।

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর পিআরও শরীফ মাহমুদ অপুর বাবা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ আগস্ট) ভোররাতে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশের একটি দল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক।

ওসি আজিজুল হক জানান, ৫ আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের পর থেকে জয়নাল আবেদীন আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। অভিযানে জয়নাল আবেদীন চেয়ারম্যান কে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ৫ আগস্টে জয়নাল আবেদীনের ভূমিকা নিয়ে ছাত্র সমন্বয়করা তাকে গ্রেপ্তার করা ও চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে একাধিকবার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিআরও শরীফ মাহমুদ অপু ক্ষমতার প্রভাব খাটিয়ে তার বাবাকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করে নেয়ার অভিযোগ রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD