1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ে বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ

  • প্রকাশিতঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৫৮ লাখ ৭৭ হাজার ৪৫০ টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

গত ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এ মাদক ও অবৈধ মালামাল জব্দ করা হয়।
বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

প্রেস রিলিজে বলা হয়, ৫৮ লাখ ৭৭ হাজার ৪৫০ টাকা টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট-৪২০ পিস, হুইস্কি-৬০ বোতল, গাঁজা-৩৮কেজি, বিয়ার-১১ বোতল, ইস্কফ সিরাপ-০২ বোতল, বাঁজি-২৬,৩৫০ পিস, পিকআপ-০১টি,অটোরিক্সা-০১টি, সিএনজি-০১টি, অলিভ ওয়েল-৮৮ পিস, এবং শাল চাদর-৭২ পিস।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে। দেশ ও জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD