1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সিএনজি চালক রকিব মিয়া হত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় মামলা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় সিএনজি চালক রকিব মিয়া হত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় মামলা

  • প্রকাশিতঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৪৭৫ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চার বছরের দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত সিএনজি চালক মো. রকিব মিয়া আখন্দ (৪০) হত্যার অভিযোগে মামলা করেছে পরিবার। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিহতের স্ত্রী মোসা. আয়শা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, উপজেলার সাহেবাবাদ গ্রামের মধ্যপাড়া এলাকার আখন্দ বাড়ির মৃত জুলফু মিয়ার মো. শাহজাহান (৫০) ও তার ছেলে মো. মামুন (৩০), মো. জসিম (৩৫) এবং মামুনের স্ত্রী মোসা. খাদিজা অক্তার (২৫)।
নিহত রকিব একই বাড়ির আব্দুল বারেক আখন্দের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাহেবাবাদ গ্রামের মধ্যপাড়া এলাকার আখন্দ বাড়ির রকিব ও অভিযুক্ত মামুনের চার বছরের ছোট দুই শিশু খেলার ছলে একে অপরের মধ্যে মারধরের ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেয়। সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ফেরার সময় রাস্তা রকিবকে অভিযুক্ত শাহজাহান ও তার দুই ছেলে জসিম এবং মামুন লাঠি ও দাড়ালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। এসময় রকিবের চিৎকারে তার স্ত্রী আয়শা আক্তার এবং দুই ছেলে লোকমান হোসেন ও মোশারফ হোসেন এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করেন হামলাকারীরা।
এসময় স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করেন। কুমেকে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের একই রাতে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫ টায় ওই হাসপাতালে রকিব চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্থানীয়রা জানান, সিএনজি চালক রকিব মারা যাওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে হামলাকারীরা নিজেদের বসতঘর নিজেরাই ভেঙে মালামাল নিয়ে এলাকা থেকে পালিয়ে গেছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিক উল্লাহ বলেন, চার বছরের দুই শিশুর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে সিএনজি চালক রকিব মিয়া আখন্দকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের ময়নাতদন্ত শেষে পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী আয়শা বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ওসি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD