1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে গৃহবধূ সহ ২ জনের আত্মহত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে গৃহবধূ সহ ২ জনের আত্মহত্যা

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে শিউলি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ (তিন সন্ত্রানের জননী) সহ দুইজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত শিউলি উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের মামুনুর রশিদের স্ত্রী। তার বাবার বাড়ী মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে। অপরদিকে উপজেলার উজিরপুর ইউনিয়নে স্ত্রীর সাথে অভিমানে বিষপানের ছয়দিন পরে ঢাকায় নেওয়ার পথে সবুজ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

জানা গেছে, শিউলি আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। স্বামীর বাড়ী থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে বুধবার সকালে পরিবারের লোকজনের অগোচরে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে সে ওড়নায় গলায় পেঁছিয়ে আত্মহত্যা করে শিউলি। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: বশির আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এদিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণপুর সাবেক টিলা গ্রামে বিয়ের তিন মাসের মাথায় স্ত্রীর সাথে অভিমান করে গত শুক্রবার দিনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সুবজ নামে এক যুবক। সে ওই গ্রামের মো: সিরাজ মিয়ার ছেলে। পরে পরিবারের লোকজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে তার লাশ বাড়িতে আনা হলে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। এ সংক্রান্তে বুধবার সন্ধ্যায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: বশির আহমেদ জানান, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে বাবার বাড়িতে শিউলি নামে মানসিক প্রতিবন্ধী এক গৃহবধু আত্মহত্যা করেছে। অপরদিকে উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণপুর সাবেক টিলা এলাকায় স্ত্রীর সাথে অভিমানে বিষপানের ৬দিন পরে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে দু’টি লাশই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দু’টি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD