1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৯২ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে উৎসবমুখর করতে বিএনপির পক্ষ থেকে কুমিল্লার বুড়িচংয়ের বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সদস্য সচিব হাজী জসিম উদ্দিনের পক্ষ থেকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহি অফিসার সাহিদা আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির বুড়িচং উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বুড়িচং উপজেলা শাখার সভাপতি সমর মিত্রসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।

বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, দুর্গাপূজাকে আরও উৎসবমুখর করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব হাজী জসীম উদ্দীন এর পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।

এছাড়াও পূজার সার্বিক নিরাপত্তায় বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD