1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও শান্তি নষ্ট করার দায়ে তানভীর হাসান হৃদয় নামের এক মাদকসেবিকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ৭ অক্টোবর ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত তানভীর হাসান হৃদয় ( ২৯ ) উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকার মো. আবু তাহেরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকসেবি তানভীর মাদক সেবন করে মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করে। মাদকের টাকা চেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিরক্তিকর আচরণ করে। এতে বাধ্য হয়ে পরিবারের লোকজন উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে মাদক সেবন ও পরিবারের সদস্যদের মারধর এবং বিরক্তিকর আচরণের অভিযোগ স্বীকার করায় ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা বলেন, মাদক সেবন ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ স্বীকার করায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারায় তানভীর হাসান হৃদয় নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD