1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে এনাম ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ২৫ লাখ টাকা হস্তান্তর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে এনাম ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ২৫ লাখ টাকা হস্তান্তর

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) এর উদ্যোগে ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে ১০ হাজার টাকা হারে সমগ্র উপজেলার ২৫০টি পরিবারের মাঝে সর্বমোট ২৫ লাখ টাকা নগদ বিতরণ করা হয়েছে। কাজী এনাম ফাউন্ডেশন ও প্রবাসীদের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা পেয়ে সুবিধাভোগি পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

সোমবার (০৭ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন গার্লস স্কুল রোডে কাজী রাজ্জাক টাওয়ারস্থ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ.টি.এম আক্তার উজ জামান, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: মেহেদী হাসান।

কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) এর প্রতিষ্ঠাতা কাজী মো: এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও সাংবাদিক এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: কামাল হোসেন পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক মো: শাহজাহান, মো: শাহজালাল, স্বপ্নপূরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো. মোশাররফ হোসেন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পাটোয়ারী মুরাদ, সাংবাদিক আক্তারুজ্জামান, মো. এমদাদ উল্যাহ, মো. বেলাল হোসাইন, আবুল বাশার রানা, মুহা. ফখরুদ্দীন ইমন, মিজানুর রহমান মিনু, কামাল হোসেন নয়ন, আনিসুর রহমান, এম. এ আলম, মো: শাহীন আলম, কাজী সেলিম, মো: ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, মো: সাইদুল হক, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, পরিচালক রনি মজুমদার, স্বেচ্ছাসেবী মো: আবুল হাশেম ভূঁইয়া, মো. নেয়ামত উল্লাহ মাসুম, জসিম উদ্দিন হাসান, অনিক প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এমদাদুল হক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD