1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পূজা উদযাপন পরিষদের সঙ্গে জামায়াতের মতবিনিময় - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

ব্রাহ্মণপাড়ায় পূজা উদযাপন পরিষদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

  • প্রকাশিতঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৯১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ।।
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ব্রাহ্মণপাড়া জামায়াতে ইসলামী।
শনিবার ( ৫ অক্টোবর ) বিকেলে উপজেলার গ্রাম বাংলা রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. রেজাউল করিম। পরিচালনা করেন খন্দকার মু. শাহজালাল। এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুর রহমান, অধ্যাপক আমিরুল ইসলাম, সাহেবাবাদ ইউনিয়ন আমির মু. আমিনুল ইসলাম, মালাপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আইয়ুব খান পাঠান, মাধবপুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মনির হোসেন, ব্রাহ্মণপাড়া সাথী শাখার সভাপতি তৌফিকুল ইসলাম প্রমুখ।

সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্য থেকে আলোচনা করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. হরিপদ চন্দ্র শীল, পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র শীল, সহ-সভাপতি ডা. খোকন চন্দ্র পাল, বিষ্ণু পদ সরকার, উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক কাজল চন্দ্র সরকার,বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রবীর ঘোষ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD