1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রাম প্রেস ক্লাব পূনর্গঠনের লক্ষ্যে সাংবাদিকদের পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রাম প্রেস ক্লাব পূনর্গঠনের লক্ষ্যে সাংবাদিকদের পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩০২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম।।  কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ‘চৌদ্দগ্রাম প্রেস ক্লাব’ পুনর্গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটির চুড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত সদস্যদের পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) সকালে আটগ্রামস্থ ডলি রিসোর্ট মিলনায়তনে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের আহবায়ক সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সদস্য সচিব এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে গঠনমূলক বক্তব্য রাখেন সাংবাদিক এম এ কুদ্দুস, মোহাম্মদ ইউসুফ, আবদুল মান্নান, মো. আকতারুজ্জামান, আবু বকর সুজন, মুহা. জহিরুল হাসান, মো. এমদাদ উল্যাহ, আক্তারুজ্জামান মজুমদার, আবুল বাশার রানা, মো. বেলাল হোসাইন, এএফএম রাসেল পাটোয়ারী, কামাল হোসেন নয়ন, মনোয়ার হোসেন, মিজানুর রহমান মিনু, মু. ফখরুদ্দীন ইমন, মো. গোলাম রসুল, মো. মনির উল্লাহ ভূঁইয়া, মো. আনিছুর রহমান, আবুল কাশেম মন্ডল, ইউসুফ মজুমদার, কাজী সেলিম, নুরুল আলম আবির, আবদুর রব লাভলু, ইমাম হোসেন ভুঁইয়া, সাইদুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ আলম, মো. আহসান উল্যাহ, মো. শাহীন আলম, আবদুল কাদের, জহিরুল ইসলাম সুমন, মো. হোসাইন মামুন, মো.খোরশেদ আলম, সফিউল আলম ও রাকিব হোসেন। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকবৃন্দের আত্মার মাগফেরাত ও বিভিন্ন রোগে আক্রান্ত সাংবাদিকদের সুস্থতা কামনায় দোয়া এবং মুনাজাত করা হয়। এছাড়া চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর চৌদ্দগ্রাম গঠনের ব্যাপারে সাংবাদিকবৃন্দ জিরো টলারেন্স ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD