1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন

  • প্রকাশিতঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ।।
‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক- ২০২৪’ উপলক্ষে সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহিদুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ইবনে হোসাইন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রুনাক জাহান। এসময় বক্তব্য রাখেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিন, আলহাজ্ব আবু জাহের ফান্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ মোঃ কাইয়ুম, আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ মো: জসিম উদ্দিন, চান্দলা কে বি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, শেখ মুজিবুর রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বাগড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, সাহেবাবাদ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আব্দুর রহমান, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন। আলোচনা সভা অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সহকারি শিক্ষকগন উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD