1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

“মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ অক্টোবর (মঙ্গলবার) বিকালে বুড়িচং উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহাম্মেদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, অবসর প্রাপ্ত সৈনিক কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন, আলোর উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক আশিষ সাহা, পিপলস ডেভেলপমেন্ট সেন্টার নির্বাহী পরিচালক হাজী মীর কাশেম ।

এসময় উপস্থিত ছিলেন আবুল কাশেম, আবদুর রব মেম্বার, মোঃ জহিরুল হক, মোঃ কামাল হোসেন, আবুল হোসেন বিএসসি প্রমুখ।

আলোচনা সভার পূর্বে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্সে এসে শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD