1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ আটক ৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ আটক ৩

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৬২ বার পঠিত

নেকবর হোসেন

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে ৬০ বিজিবি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের অভ্যন্তরে বুড়িচংয়ের ভবেরমোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালীর গলাচিপা থানার পাঁচ বুনিয়া গ্রামের মো. ওসমান (২৪) তার স্ত্রী ইন্নাকা (২১) ও তাদের শিশু কন্যা সুমাইয়া (০৩)।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৯ জানুয়ারি তারা অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশি দালাল মো. রবিউল ইসলামের সহায়তায় ভারত প্রবেশ করেন। সেখানে তারা ভারতের বেঙ্গালুর শহরে অবস্থান করে। সম্প্রতি মো. ওসমানের স্ত্রী ইন্নাকা অসুস্থতাজনিত কারণে ভারতীয় দালাল মো. শরীফ হোসেনের সহায়তায় সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এসময় তাদের বিজিবি আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর জেলার বুড়িচং থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD