1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান আলমগীরের দায়িত্ব গ্রহণ - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান আলমগীরের দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান হিসেবে মো: আলমগীর হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মুন্সীরহাট ইউপি’র ৭নং ওয়ার্ডের টানা দুইবারের সদস্য। দায়িত্ব গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মো: আলমগীর হোসেন সেবা প্রত্যাশী সাধারণ মানুষকে ইউনিয়ন পরিষদের সকল সেবা আন্তরিকভাবে নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

তিনি আরো বলেন, এখন থেকে আর কেউ পরিষদে সেবা নিতে এসে হয়রানির শিকার হবেন না। সেবা দিতে আমরাই আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত সকলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন জামায়াত নেতা হাফেজ বদিউল আলম, মো: কপিল উদ্দিন মোল্লা, মো: বাবর মোল্লা, হাফেজ মুর্তজা মজুমদার, ইমাম হোসাইন, মুন্সীরহাট ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য মো: মাহফুজ মজুমদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাসিনা বেগম, নাছরিন আক্তার, বিএনপি নেতা মাওলানা জিয়াউর রহমান জেবু, মো: জালাল আহমেদ মোল্লা, মো: দাউদ, মো: জসিম উদ্দিন, কাজী মো: রিপন, মো: সুলেমান, মো: রফিকুল ইসলাম, মো: কবির হোসেন, কাজী মো: শিপন, আব্দুল হালিম, মো: জাফর আহমেদ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD