1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুজিবুল হক গত ১৫ বছর আমাকে বাড়িতে আসতে দেয়নি - আবদুল্লাহ মোঃ তাহের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

মুজিবুল হক গত ১৫ বছর আমাকে বাড়িতে আসতে দেয়নি —- আবদুল্লাহ মোঃ তাহের

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

 

নেকবর হোসেন ।।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুথ্যানে ৫ আগস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। রাষ্ট্র সংস্কারে অন্তবর্তীকালিন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সকল দলের সাথে পরামর্শ করে যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই হবে এ সরকারের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে চৌদ্দগ্রামসহ সারাদেশে জামায়াত-শিবিরের উপর সীমাহীন জুলুম, নির্যাতন ও হয়রানী হয়েছে। ক্ষমতাসীন আ’লীগ জামায়াত-শিবির নেতাকর্মীসহ অগণিত সাধারণ মানুষকে হত্যা করেছে। কাউকে পঙ্গু ও কাউকে অন্ধ করেছে। আমরা সেই জুলুমের পরিবর্তে জুলুম ও নির্যাতন করতে চাই না। আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তবে যারা প্রকৃত অপরাধী, দেশের প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।

ডাঃ তাহের আক্ষেপ করে বলেন, এই চৌদ্দগ্রামে সাবেক আ’লীগের মন্ত্রী মুজিবুল হক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমাকে গত ১৫ বছর বাড়িতে আসতে দেয়নি। কোন নামাজে জানাযায় অংশগ্রহণ করতে দেয়নি। মুজিবুল হক নিজে নির্দেশ দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছে। বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে। মামলা-হামলা করে হয়রানী করেছে।

আমরা অতীতের সব কিছু ভুলে গিয়েছি। স্বৈরাচারের পতনের পর কারো উপর হামলা, নির্যাতন ও ভাংচুরের কোন নির্দেশ দেইনি। চৌদ্দগ্রামের মানুষের অধিকার আমার কাছে আমানত। আমরা সুন্দর একটি সমাজ গঠন করতে চাই। যে সমাজে কোন হানাহানি-রাহাজানি থাকবে না।

তিনি শনিবার (২৮ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে নজমিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত সীরাতুন্নবী(সাঃ) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডাঃ তাহেরের আগমন উপলক্ষ্যে আলোচনা সভাটি জনসভায় রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা মদিনাতুল উলুম মাদরাসা হেড মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারী আলহাজ্ব আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, ইয়াছিন মজুমদার, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু তাহের, পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবির সেক্রেটারী নুরুল ইসলাম মোল্লা। সংগীত পরিবেশন করে ময়নামতি সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীগোষ্ঠী।
এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD