1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার ৪ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার ৪

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬০ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গাঁজা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে সবুজ (৩৪), একই এলাকার আবদুল গফুরের ছেলে ইমরোজ আহমেদ (৩৩), তোয়ান মিয়ার ছেলে সৈকত হোসেন (২০) ও আবুল হাশেমের ছেলে মামুন মিয়া (৩৪)। শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. টি. এম আক্তার উজ জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার থেকে মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-গ-১৪-৮৮৬১) ও প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-৩১-৩৫৭১) আটক করে। এ সময় গাড়ি দুইটিতে তল্লাশী চালিয়ে দুইটি বস্তায় থাকা ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গাঁজাগুলো ভারতীয় সীমান্তবর্তী এলাকা আমানগন্ডা শালুকিয়া থেকে গাড়ি ভর্তি করে দেড়কোটা বাজার দিয়ে নাঙ্গলকোট যাচ্ছিলো। পাচারকারীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD