1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা পেলো দেড় হাজার মানুষ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা পেলো দেড় হাজার মানুষ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুলাশারে ওয়ান স্টফ সার্ভিসের মাধ্যমে ১৯৬তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে ১ হাজার ৫০০ জন বন্যার্ত ও হতদরিদ্র মানুষ চিকিৎসা সেবা পেয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী কুলাশার সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন উপজেলার আলকরা ইউনিয়ন ছাত্রশিবির এর সাবেক সভাপতি মো: মুজিবুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো: জহির উদ্দিন রাসেল। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জামাল উদ্দিন আকবর, ডা. আমিনা সুলতানা লামিনা, কুলাশার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসমাইল হোসেন, জামায়াত নেতা একরামুল হক কুসুম।

মেডিকেল ক্যাম্পে শিশু বিভাগ, হৃদরোগ ও বক্ষব্যাধি বিভাগ, নিউরো মেডিসিন ও স্নায়ু রোগ বিভাগ, পরিপাকতন্ত্র, লিভার ও কিডনি রোগ বিভাগ সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিরাপদ স্বাস্থ্য সেবা প্রদান করেন। এ সময় অসহায় রোগিদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. রাহা, ডা. ইলিয়াস, ডা. আমিনা সুলতানা, ডা. মোর্শেদা আক্তার কনিকা, ডা. আনিকা, ডা. সুমাইয়া, ডা. ফারজানা আক্তার, ডা. সাদিয়া আক্তার, ফিজিও মো: শাহিন মুন্সি, ফার্মাসিস্ট মোজাম্মেল হক রনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক আবু বকর সিদ্দিক, মাহমুদা খাতুন, মো: ফয়সাল, মো. তাসনিম ভূঁইয়া, মেধাবী শিক্ষার্থী রনি, আফসার, রিপন, হৃদয়, রাহাত, মো. তাসিন, স্বেচ্ছাসেবক গোলাম মাওলা রুবেল, সাগর ও আনোয়ার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD