1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মাদকের গডফাদার মানিকের বাড়ি থেকে ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় মাদকের গডফাদার মানিকের বাড়ি থেকে ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় মাদকের গডফাদার খ্যাত মানিক মিয়ার বাড়িতে ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লক্ষ ৯ হাজার ১৫০ টাকা উদ্ধার করেছে মাদক দ্রব্য অধিদপ্তর, কুমিল্লা। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মানিক মিয়ার বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ এর সমন্বয়ে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা। এসময়, নাগেশ্বর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মাদকের শীর্ষ গড ফাদার খ্যাত পলাতক মোঃ মানিকের বাড়ি থেকে ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লক্ষ ৯ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমসহ ডিএনসি-র অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, পলাতক আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD