1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভারতে পাচারকালে আবারো কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ভারতে পাচারকালে আবারো কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ জব্দ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০১ বার পঠিত

নেকবর হোসেন:

অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ( ১৫ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকা কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকা থেকে ইলিশ মাছগুলো জব্দ করা হয়।
একই দিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছ বিজিবির কুমিল্লা সেক্টরের ১০ ব্যাটালিয়ন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্টের দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাক্কালে বাংলাদেশী ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিজিবি। যার বাজার মূল্য ৯ লক্ষ ৫২ হাজার টাকা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD