1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত রুবেল এর হত্যামামলা থেকে বাঁচতে পরিবারের সদস্যদের নামে ‘পাল্টা মামলা’; প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত রুবেল এর হত্যামামলা থেকে বাঁচতে পরিবারের সদস্যদের নামে ‘পাল্টা মামলা’; প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৬ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বারে গত ৪ আগষ্ট দুপুরে ছাত্রআন্দোলনে গুলিতে নিহত আবদুর রাজ্জাক রুবেল হত্যা ঘটনায় করা মামলা থেকে বাঁচতে সাক্ষী ও এলাকাবাসীর বিরুদ্ধে ‘পাল্টা মামলা’ করার অভিযোগ উঠেছে। রুবেল হত্যা মামলার অন্যতম আসামী রাজু সরকারের স্ত্রী বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন। রাজু সরকার বর্তমানে কুমিল্লা কারাগারে আছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার মুক্তিযুদ্ধ চত্ত্বরে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচী থেকে এমন অভিযোগ করেন নিহত রুবেলের স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধন এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীন, পৌর বিএনপির আহবায়ক ভিপি মাহফুজুর রহমান, পৌর যুবদলের সভাপতি মো. শাহ্ জামান মুন্সী, পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান। রুবেলের পরিবোরের পক্ষে বক্তব্য রাখেন, রুবেলের মা হোসনে আরা বেগম, চাচা মো. আবু তাহের, ইউনুছ মিয়া ও বোন লাভলী আক্তার।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ সেপ্টেম্বর রুবেল হত্যা মামলার অন্যতম আসামী রাজু সরকারের স্ত্রী সুমি আক্তার বাদি হয়ে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে ৩৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত রুবেলের পরিবারের সদস্যসহ গ্রামের লোকজনদেরকে আসামী করা হয়েছে। প্রকৃতপক্ষে, রাজু স্ত্রী আসামী রাজুকে বাঁচানোর জন্য উদ্দেশ্যেপ্রণোদীত ভাবে ওই মামলা দায়ের করেছেন। আগামী তিন দিনের মধ্যে যদি রাজু স্ত্রীর করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় তাহলে ছাত্রজনতার আন্দোলনে দেবিদ্বারের মাটি আবার উত্তপ্ত হয়ে উঠবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD