1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় আশিক গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় আশিক গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় গত ৪ আগষ্ট দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীণ থাকা অবস্থায় আন্দোলনের সহিত একাত্মতা ঘোষনা করে কর্মসূচী দেওয়ায়, কর্মসূচীতে অংশ গ্রহণের জন্য মো: ফারুকসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় ফ্যাসীবাদী আওয়ামী সরকারের মদদপুষ্ট ও অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্র, হকিষ্টিক, লোডার রড, চাপাতি, রামদা, পিস্তল ও পাইপগান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকে নস্যাত করার উদ্দেশ্যে তাদের উপর অতর্কিত হামলা করে। এ সময় সন্ত্রাসীরা এলোপাতারী গুলি করতে থাকে। এ সময় বুড়িচং উপজেলার কাবিলা এলাকার মো: নেছার উদ্দিনের পুত্র মো: ফারুককে উদ্দেশ্যে করে গুলি করলে তার হাতের কব্জিতে মারাত্মক আহত হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় বুড়িচং উপজেলার কাবিলা এলাকার শাহদিলের বাগ গ্রামের আ: করিমের পুত্র বিল্লাল হোসেন বাদী হয়ে জহিরুল হক সেলিমকে ১নং আসামী করে ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০/৭০ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা দায়ের করেন। মামলা নং-১৪, তারিখ-৫/৯/২০২৪ইং। এ ঘটনায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা শাসনগাছা এলাকা থেকে ওই মামলার ৫৮ নং আসামী কুমিল্লা কোতয়ালী থানা এলাকার দৈয়ারা শরৎনগর গ্রামের সাদেক আলী ওরফে শের আলীর পুত্র কামরুল হাসান আশিক (২০) কে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD