1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপি'র বিরুদ্ধে মামলা - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপি’র বিরুদ্ধে মামলা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লার আলেখারচর ও ক্যান্টনমেন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিতে আহতের ঘটনায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব অপি সহ ১৩৩ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, তাঁর স্ত্রী হনুফা আক্তার, কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তাঁর মেয়ে ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহ্সীন বাহার সূচনাকেও আসামি করা হয়। এ ছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০ জনকে।
গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন আলেখারচর এলাকার বাসিন্দা কাজী মো. সোহেল। তিনি ওই হামলায় আহত হয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস। তিনি জানান, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মামলায় ১৩৩ জন এজাহার নামীয় আসামিদের মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব অপিকে ২৯ নাম্বার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
এ ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ, সিটি করপোরেশনের কাউন্সিলর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদী প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মুজিবুল হক ও বাহাউদ্দিন বাহারের নির্দেশে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তৈয়ব অপি সহ তিন শতাধিক আসামি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দা, ছেনি নিয়ে বাদী ও অন্য আন্দোলনকারীদের ওপর তাহ্সীন বাহারের নেতৃত্বে হামলা চালায়। হামলাকারীরা ককটেল ও গুলি ছুড়ে ছাত্র-জনতাকে ক্যান্টনমেন্ট পর্যন্ত তাড়া করে নিয়ে যান। তখন হামলাকারীরা পিস্তল ও শটগান নিয়ে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি করেন। এ সময় তাঁর (বাদী) মাথায় গুলি লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তখন অন্যান্য আসামিরা তাঁর (মো. সোহেল) বুকে ও মাথায় আঘাত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD