1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির পক্ষ থেকে বন্যার্তশিশুদের মাঝে উপহার বিতরণ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির পক্ষ থেকে বন্যার্তশিশুদের মাঝে উপহার বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যার্ত শিশুদের মাঝে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে৷ শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া বন্যার্ত শিশুদের মাঝে আশরাফ ফাউন্ডেশন অফ কুমিল্লা ও সাংবাদিক ব্রাহ্মণপাড়া উপজেলার যৌথ সহযোগিতায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে৷ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক, দৈনিক আমাদের কুমিল্লা’র ভারপ্রাপ্ত সম্পাদক, সাংবাদিক, টকশো উপস্থাপন ও মুক্তিযোদ্ধ গবেষক শাহজাদা এমরান৷ বন্যার্ত শিশুদের মাঝে এসময় ডাইপার, চকলেট ও বিভিন্ন ঔষদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার দপ্তর সম্পাদক ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ, বুড়িচং উপজেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আনোয়ারুল ইসলাম, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ- সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ভূইয়া, সাংবাদিক সমিতির, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের তথ্য ও আইসিসি সম্পাদক মোঃ ইমাম হোসাইন৷ এসময় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ চলমান বন্যার্ত মানুষের বিভিন্ন বিষয়ে খোজখবর নেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD