1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী গ্রেফতর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী গ্রেফতর

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বারে অসহযোগ আন্দোলন চলাকালে সংঘর্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুলিতে নিহত পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যা মামলার অন্যতম আসামী মো. আশিকুর রহমান ওরফে ওমানী আশিককে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
শনিবার (৩১ আগষ্ট) দুুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিকুর রহমান (৩২) রাজামেহার গ্রামের মো. কবির হোসেনের ছেলে এবং রুবেল হত্যা মামলার ৭ নম্বর আসামী। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার এসআই মো. মাহবুবুর রহমান।
মামলার এজহার সূত্রে জানা গেছে, গত রোববার (৪ আগস্ট) কুমিল্লার দেবিদ্বারে অসহযোগ আন্দোলন চলাকালে সংঘর্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল (৩৩) নিহত হয়। ওই ঘটনায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮০/২০০ জনের নামে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে আশিককে আসামী করা হয়েছে। নিহত রুবেল বাদশা দেবিদ্বার পৌরসভা বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যা মামলার অন্যতম আসামী মো.আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রবিবার আদালতে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD