1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩২৩ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল :

বন্যার অজুহাত দেখিয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুই দোকানিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে ব্রাহ্মণপাড়া সদর বাজার ও সাহেবাবাদ বাজারে প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ধার্যকৃত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অপরাধে ব্রাহ্মণপাড়া সদর বাজার ও সাহেবাবাদ বাজারের মেসার্স শুভ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও মেসার্স রুহুল আমিন ট্রেডার্সকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, এ অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD