1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ার ভাইস চেয়ারম্যান শরীফের বিরুদ্ধে হত্যা মামলা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ার ভাইস চেয়ারম্যান শরীফের বিরুদ্ধে হত্যা মামলা

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৯২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লায় ছাত্র-জনতার আন্দোলনে জেলার কোটবাড়ি বিশ্ব রোডের নন্দনপুরে মাসুম মিয়া নামে একজন নিহতের ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় ৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪শ’ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই হত্যা মামলায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকেও আসামি করা হয়।

রোববার ( ১৮ আগস্ট ) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় এ হত্যা মামলা দায়ের করেন দিশাবন এলাকার বাসিন্দা আব্দুল হান্নান।
নিহত মাসুম মিয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর এলাকার শাহিন মিয়ার ছেলে।

জানা গেছে, ছাত্র জনতার আন্দোলনে কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ি নন্দনপুরে গত ৪ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হন মাসুম মিয়া। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই মনির হোসেন নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান। ময়নাতদন্ত শেষে নিহতের পরিচয় না পাওয়ায় তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের ছবি দেখে মামলার বাদী ও নিহতের স্বজনরা মাসুম মিয়াকে সনাক্ত করেন।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, মাসুম মিয়া হত্যার ঘটনায় রোববার রাতে কুমিল্লা সদর আসনের সাবেক সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৪শ’ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এতে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকেও আসামি করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD