1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ইউ পি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান মাসুদ (বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ইউ পি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান মাসুদ (বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৩৫০ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বারে ৬নং ফতেহাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান মাসুদ (বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। একই সাথে তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

রোববার দুপুরে কামরুজ্জামান মাসুদের বাড়িতে গিয়ে দেখা যায়। তার বাসভবনে ছাদে বসে দুধ দিয়ে গোসল করছেন সে। এ সময় তিনি বলেন, আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দলীয় চেয়ারম্যান নই আমার মার্কা ছিল দোয়াত কলম।আওয়ামী লীগের কোন টিকিট পাইনি।
আমি কখনোই চাইনি ছাত্র-জনতার বিপক্ষে থাকার। গত ৪ আগস্ট দেবিদ্বার কি হবে তা আমি জানতাম না। আমাক দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়েছে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন বাংলাদেশ যে সকাল ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করতে দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক র‍্যালি ও শোক সভা করা হবে। এজন্য গিয়েছি। আমি গিয়ে যখন দেখলাম ছাত্র-জনতার সাথে সংঘর্ষ হচ্ছে। তখন আমি বাড়ি আসতে চেয়েছি। কিন্তু তারা আমাকে আসতে দেয় নাই। আমি দুই গ্রুপের মাঝখানে পরে গিছেলাম। পরে আমি জীবন বাঁচাতে সংঘর্ষকারীদের কথা শুনতে হয়েছে।

এর আগে তিনি এক সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বলেন আরো বলেন, আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটের বিজয়ী করেছে।
দীর্ঘ দিন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। সব কিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি। আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ছিলাম কিন্তু তারা আমাকে দেয়নি। সব সময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি সেচ্ছায় সজ্ঞানে ও অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে৬ নং ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।আমি আর কোন রাজনৈতিক দলের সাথে জড়িত হব না যদি ইউনিয়ন বাসি চায় তাহলে আমি ইউনিয়নবাসীর সেবা করে যাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD