1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে গ্রাফিতিতে ফুটে উঠেছে ছাত্র-জনতার আন্দোলন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে গ্রাফিতিতে ফুটে উঠেছে ছাত্র-জনতার আন্দোলন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪২৭ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছেন স্বেচ্ছাসেবী সহ সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও জনসচেতনতামূলক প্রচারণ চালিয়ে যাচ্ছেন তারা।

গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (১৩, ১৪ ও ১৫ আগস্ট) তিনদিন ধরে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে এ গ্রাফিতি আঁকেন তারা। বুধবার উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, বালিকা বিদ্যালয় ও কলেজ এলাকা জুড়ে স্বেচ্ছাসেবীরা এসব গ্রাফিতি আঁকার পাশাপাশি জনসচেতনতামূলক বিভিন্ন প্রচার-প্রচারণা চালান।

এ সময় স্বেচ্ছাসেবীদের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী মো: ইমাম হোসেন, মো: আনাস, জাহিদ হাসান পাপ্পু, রাকিব, রাশেদুল ইসলাম, সাকিব, মারুফ, মিল্টন, ইমন, মাইনউদ্দিন, সিফাত, লিলি কর, দীপা মজুমদার, তৃশা পাল, স্বর্ণা দত্ত, সাবরিনা সাদিয়া, কানিজ ফাতেমা সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

স্বেচ্ছাসেবীরা রংতুলিতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা ¯েøাগান ফুটিয়ে তুলেছেন। আঁকা হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনকে উপজীব্য করে নানা চিত্রকর্ম।

দেয়ালে দেয়ালে লিখা হচ্ছে ‘ধর্ম যার যার, দেশ সবার’ ধর্মীয় সম্প্রীতির এই বার্তা, ধর্মীয় প্রতীক চাঁদ তারা ও ক্রস, বাংলাদেশের মানচিত্রের মাঝে এমন নানা লেখায় রঙিন হয়ে উঠেছে দেয়াল। গ্রাফিতি আঁকায় অংশ নিচ্ছেন বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হোসেন বলেন, শুধু বাক স্বাধীনতা নয়, দেশ সংস্কারের জন্যও কাজ করব আমরা। স্বেচ্ছাসেবী মিজান ভূঁইয়া বলেন, সবার জন্য বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ছাত্রসমাজ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD