1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের প্রথম সভার মাধ্যমে নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, ভাইস চেয়ারম্যান ইসহাক খান ও মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি বুধবার সকালে দায়িত্ব গ্রহণ করেছেন। এসময় প্রধান অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সহকারী কমিশনার ভূমি জাকিয়া সরওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইসহাক খান, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক উপকমিটির সদস্য তমিজ উদ্দিন সেলিম, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, আবু তাহের, নায়মুর রহমান মজুমদার মাসুম, জাফর ইকবাল, একে খোকন, কাজী ফখরুল আলম ফরহাদ, মোঃ মোস্তফা, মাহফুজ আলম, মাইন উদ্দিন ভূঁইয়া, জানে আলম ভূঁইয়া ও মাহবুব হোসেন মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

এরআগে উপজেলা মডেল মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভার শুরুতে উপজেলা পরিষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার কে ফুল ও ক্রেষ্ট দিয়ে বিদায় জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD