1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে অজু করতে যেয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু! - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে অজু করতে যেয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

 

নেকবর হোসেন:

কুমিল্লার দেবীদ্বারে অজু করতে যেয়ে পুকুর ঘাটে পিছলে পড়ে পানিতে ডুবে ৮ বছর বয়সী আব্দুর রহমান নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (৬ জুলাই) বিকেলে দেবীদ্বার থানা গেইট এলাকার ওমান কাসেমের বাড়ির মসজিদে আসর নামাজ পড়তে গিয়ে পাশের পুকুরের ঘাটলায় অজু করার সময়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত শিশু আব্দুর রহমান উপজেলার উজানীজোড়া গ্রামের ওমান প্রবাসী আবুল কালাম আজাদের পুত্র। সে তার পরিবারের সাথে দেবীদ্বার সদরের থানা গেইট এলাকা সংলগ্ন মুক্তি ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করতো। সে স্থানীয় বিএম আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, মসজিদেই মুসুল্লিদের জন্য অজুখানা রয়েছে। অজু করার সময় পুকুর ঘাটে তেমন লোকজন ছিলনা। ছেলেটি সাতার না জানার কারনে আজ তার মৃত্যু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD