1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাগাইশ মডার্ন হাই স্কুল মিলনায়তনে রক্ত দিতে প্রস্তুত আমরা সংগঠনের ডোনার সম্মাননা স্মারক প্রদান এবং মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নাগাইশ মডার্ন হাই স্কুল মিলনায়তনে রক্ত দিতে প্রস্তুত আমরা সংগঠনের ডোনার সম্মাননা স্মারক প্রদান এবং মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৪৮৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

হাসাবো রোগী বাঁচাবো প্রাণ, স্বেচ্ছায় করে রক্তদান। এই স্লোগান ধারণ করে গত ৫ জুলাই শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ মডার্ন হাই স্কুল মিলনায়তনে ডোনার সম্মাননা স্মারক প্রদান এবং মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং নাগাইশ মডার্ন হাইস্কুলের সহকারী শিক্ষক ফারুক আহমেদ এবং সংগঠনের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেনের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন নাগাইশ মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষক এবং অত্র সংগঠনের সভাপতি জাতীয় টেলিভিশন বিতার্কিক মো: মতিউর রহমান সবুজ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজ এবং নাগাইশ মডার্ন হাইস্কুলের প্রতিষ্ঠাতা,আলহাজ্ব সুলতান আহমদ সাবেক চেয়ারম্যান। সৌদি প্রবাসী এবং সংগঠনের উপদেষ্টা মো: আলী হোসেন সাগর, সংগঠনের সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন বাবু,মহিলা বিষয়ক সম্পাদক জেরিন,লিপি, যুগ্ম সম্পাদক সুমন,জাহিদ, কার্যকরী কমিটির সদস্য এবং নিয়মিত সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা মানবতার কল্যাণে কাজ করতে এবং রক্তদানের গুরুত্ব, উপকার,সমাজের তরুণদের মানবিক হয়ে কাজ করতে উৎসাহিত করা,রক্তদানে এগিয়ে আসতে বলেন।আলোচনা শেষে রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD