1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৩৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আটদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ( ৪ জুলাই ) বিকেলে উপজেলার সদর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা বিএসটিআইয়ের পরিদর্শক কাজী মো. শাহান ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতীয় ও পাকিস্তানি অবৈধ প্রসাধনী বিক্রির দায়ে উপজেলার সদর বাজারের শরীফ কসমেটিকসের স্বত্বাধিকারী মো. শরীফকে ১০ হাজার টাকা ও এমি কসমেটিকস এন্ড গিফট সেন্টারের স্বত্বাধিকারী মো. এনামুলকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বিভিন্ন প্রসাধনী দোকানসহ ভোগ্য পণ্যের দোকানে সতর্কতাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। এ সময় সড়কে যানজট সৃষ্টি করার কারণে এক সিএনজি চালককে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD