1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৯১ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর রেল স্টেশন এলাকা থেকে দলনেতাসহ ৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে র‌্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল (৩ জুলাই) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে দেশিয় অস্ত্রসহ ৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো- তাজুল ইসলাম সুমন (১৯), মোঃ মাসুদ (১৭), মোঃ রিমন (১৭), ফাহিম হোসেন সিফাত (১৫), তয়বুর রহমান তুহিন (১৭), আব্দুল কাদে র জিলানী (১৬), অর্পন দাস (১৫)। (কিশোর অপরাধ বিধায় তাদের সম্পূর্ণ পরিচয় দেয়া হলো না)
এসময় তাদের নিকট থেকে ৪ টি কুড়াল, ১ টি চাপাতি ও ৩ টি মোবাইল উদ্ধার করা হয়।
র‌্যাব জা নায়. প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামী ও আইনের সহিত সংঘাতে জড়িত শি শুদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য।

তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভী তির মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও তারা ভয় ভীতির মাধ্যমে ব্যবসা-প্রতিষ্ঠান ও সাধারণ যানবাহনে ছিনতাই ও চাঁদা আদায়সহ ত্রাস সৃষ্টি করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃত আসামী ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশুদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD