1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সিলেট মহাসড়কে ট্রাক চাপায় ব্রাহ্মণপাড়ার নারী নিহত - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লা সিলেট মহাসড়কে ট্রাক চাপায় ব্রাহ্মণপাড়ার নারী নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩০৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লা সিলেট মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় ব্রাহ্মণপাড়ার নারী নিহত হয়েছে৷ ঘটনা প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় মঙ্গল বার ২ জুলাই দুপুর ১টার দিকে দেবিদ্বার উপজেলার পৌর এলাকার বারেরা নামক স্হানে রাস্তা পার হতে গিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার এক নারী ট্রাকের চাপায় নিহত হয়েছে৷ নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার জিরুইন বাজারের পূর্বপাশের আরিফের বাড়ির মৃত মোঃ রুহলামিনের স্ত্রী এবং উপজেলা ছাত্রদল নেতা মোঃ তুহিন রায়হান এর মা মোসাঃ শিউলী আক্তার (৪৮) মঙ্গলবার সকালে আমাদের পাশের উপজেলা দেবিদ্বার ছেলের বাসায় যাবার জন্য বেড় হয়৷ দুপুর ১ টার দিকে দেবিদ্বার উপজেলার বড় ছেলে মোঃ নুরে আলমের বাসায় যাওয়ার সময় বারেরা নামক স্হানে কুমিল্লা সিলেট মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় আহত হয় সে৷ পরে স্হানীয়রা তাকে উদ্বার করে দেবিদ্বার উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷ মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে ফাঁড়ির সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে৷ পরে আইনগত প্রকৃয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়৷ নিহত শিউলি
আক্তারের ৩ ছেলে ১ মেয়ে রয়েছে৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD