1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের দায়িত্বগ্রহণ, লাল গালিচায় গণসংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের দায়িত্বগ্রহণ, লাল গালিচায় গণসংবর্ধনা

  • প্রকাশিতঃ সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৪৭৫ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে লালগালিচার মাধ্যমে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এ গণসংবর্ধনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এমপি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মো. আবুল কালাম আজাদ বলেছেন, গত নির্বাচনে একটি দুঃশাসন ও অপশক্তির পরাজয় হয়েছে, গত ১৫ বছর দেবিদ্বারের মানুষ তাদের কাছে জিম্মি ছিল। পাড়া-মহল্লায় তাঁরা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর তাণ্ডবলীলা চালিয়েছিল। আজ দুঃশাসনের অবসান হয়েছে। মানুষ শান্তিতে বসবাস করছে। দেবিদ্বারের মানুষ শান্তিতে থাকলে আমি শান্তিতে থাকতে পারি। গত ৭ জানুয়ারি যেভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন সেভাবেই গত ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনের জনতার প্যানেলকে নির্বাচনে জয়ী করেছেন আমি ও আমার পরিবার আপনাদের কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ। তিনি আরও বলেন, আমি সংসদেও দেবিদ্বারের মানুষের কথা বলেছি। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একান্তভাবে দেবিদ্বারের অনেক অসমাপ্ত কাজের কথা বলেছি। তিনি আমাকে আশ^াস দিয়েছেন দেবিদ্বারের মানুষের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন।
উপজেলা সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ বলেন, দেবিদ্বারে পূর্বে যা হয়েছে তা বাদ। নতুন করে দেবিদ্বারকে এগিয়ে নিতে আমি সকলের সহযোগিতা চাই। একটি সুন্দর ও সুশৃঙ্খল দেবিদ্বার গড়ে তোলার পরিকল্পনা করছি। আপনারা আমাদের পাশে থাকলে এটি করা সম্ভব হবে। কোন দলাদলি বা হানাহানি নয়, দেবিদ্বারের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে সে জন্য কাজ করব।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার থানার (ওসি) মো. নয়ন মিয়া, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর লিপি। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে নতুন দায়িত্বভার গ্রহন করেন মো. মামুনুর রশিদ।

সংবর্ধনার শুরুতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন দপ্তরের অফিসাররা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে বরণ করেন। পরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, সুশীল সমাজ, দেবিদ্বার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ একে একে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD