1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এর ৮৫তম জন্মদিন পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এর ৮৫তম জন্মদিন পালিত

  • প্রকাশিতঃ সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৮১ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম:

কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা, দোয়া-মিলাদ ও মুনাজাতের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী মরহুম কাজী জাফর আহমেদ এর ৮৫তম জন্মদিন পালিত হয়েছে।

সোমবার (০১ জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া কাজী বাড়ীতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি (জাফর) এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদ।

চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি (জাফর) এর সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহমেদ মজুমদার, উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী শহীদ, মুন্সীরহাট ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক নুর হোসেন নুরু, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব আবুল কালাম আজাদ বাবুল, উপজেলা যুবসংহতির নেতা বিল্লাল হোসেন স্বপন, উপজেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি জাকির হোসেন প্রমুখ। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টি, যুবসংহতি ও ছাত্রসমাজ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাংলাদেশে ৮ম প্রধানমন্ত্রী মরহুম কাজী জাফর আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পার্টি (জাফর) এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। পরে উপস্থিত নেতাকর্মীরা মধাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD