1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসবে ১ লাখ ১৩ হাজার ২৯০ জন শিক্ষার্থী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসবে ১ লাখ ১৩ হাজার ২৯০ জন শিক্ষার্থী

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

 

নেকবর হোসেন :

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ২৯০ জন।

রোববার (৩০ জুন) থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় ৪৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৯৫ কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। জেলাভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে কুমিল্লা জেলায় ১৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩৯ হাজার ৪৮২ জন, নোয়াখালী জেলায় ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ১৯ হাজার ৭৮৯ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯টি কেন্দ্রে ১৫ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী, চাঁদপুর জেলায় ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪টি কেন্দ্রে ১৬ হাজার ২৩২ জন পরীক্ষার্থী, ফেনী জেলায় ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩টি কেন্দ্রে ১১ হাজার ৮০ জন পরীক্ষার্থী এবং লক্ষ্মীপুর জেলায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি কেন্দ্রে ১১ হাজার ৩৪৬ জন।
এবার কুমিল্লা বোর্ডের অধীনে ৬টি জেলায় ৪৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৫টি কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ২৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪৮ হাজার ৪৭১ জন এবং ছাত্রী ৬৪ হাজার ৮১৯ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২৮ হাজার ৯২ জন, মানবিক বিভাগে ৫২ হাজার ৪১৪ জন এবং ব্যবসা বাণিজ্য শিক্ষায় ৩২ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের প্রস্তুতি রয়েছে। জেলা-উপজেলা প্রশাসন পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীও সার্বিক সহযোগিতা প্রদান করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD