1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি পরিতিক্ত ঘোষনা - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি পরিতিক্ত ঘোষনা

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩২৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি ঝুকিপূর্ণ ঘোষনা করা হয়েছে৷ স্কুলের বর্তমান এবং সাবেক পরিচালনা পর্ষদের সদস্য, স্কুলের শিক্ষক এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে জরাজীর্ণ প্রায় (৬০ বছর) পুরাতন ভবনটি ঝুকিপূর্ণ ঘোষনা করা হয়৷ শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মোস্তফা কামাল বলেন আমাদের স্কুলের পূর্ব উত্তর পাশের ভবনটি স্বাধীনতা অনেক আগে নির্মান করা হয়েছিল৷ বর্তমানে এ ভবনটিতে আমাদের চারটি ক্লাস চলত৷ কিন্তু কয়েকদিন আগে ক্লাস চলা অবস্থায় ভবনের ইট, বালি পড়তে থাকে৷ এতে অল্পের জন্য আমার শিক্ষার্থীরা ক্ষতি হাত থেকে রক্ষা পায়৷ কিছু দিন পর পর পূর্ব উত্তর পাশের পুরাতন ভবনটি ভেঙ্গে পড়ে৷ যার কারনে স্কুল কমিটি এবং পি টি এ কমিটির সদস্যদের উপস্থিতিতে ভবনটি পরিতিক্ত ঘোষনা করা হয় এবং ক্লাস চালাতে যে কোন সমস্যা না হয় তার জন্য আমরা বিকল্প চিন্তা করছি৷ শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক ভূইয়া বলেন বেশ কিছু হল প্রায় সময় ক্লাস চলাকালীন সময়ে ভবনের ছাদ থেকে ইট পাথর ধসে পরে, ফলে শিক্ষার্থীরা আতংকিত হয়ে যায়৷ পুরাতন ভবনটিতে ক্লাস পরিচালনা করার সময় শিক্ষক এবং শিক্ষার্থীদের জিবন ঝুকিপূর্ন হওয়ার কারনে বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মোস্তফা কামাল এবং পি টি এ কমিটির সদস্যদের উপস্থিতিতে ভবনটি ঝুকিপূর্ণ এবং পরিতিক্ত ঘোষণা করা হয়েছে৷ এবং ভবনটি ক্লাসগুলো চালাতে অস্থায়ী ক্লাসরুম নির্মান করা হবে৷ অস্থায়ী ক্লাসরুম নির্মান করার জন্য সভাপতি লায়ন মোস্তফা কামাল ১ লক্ষ্য টাকা দিয়েছে এবং স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এ বিষয়ে সহযোগিতা কামনা করেন৷ এসময় সমাজ সেবক আলী নোয়াব সরদার, মোঃ জাহাঙ্গীর আলম সরদার,জয়দল হোসেন জানু মেম্বারসহ এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD