1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩৭৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক মিলাদ মাহফিল বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে৷ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী৷ কলেজের প্রভাষক মোঃ সুমন মিয়ার পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আঃ ছাক্তার মোল্লা, অভিভাবক সদস্য কে বি এম কবির হোসেন, অভিভাবক সদস্য মোঃ মুকবুর হোসেন, সহকারি অধ্যাপক মানস কুমার, সমাজ সেবক গাজী আঃ হান্নান, মোঃ এমরান হোসেনসহ কলেজের প্রভাষক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ৷ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত অতিথি বৃন্দ এইচ এস সি পরিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন৷ ২০২৪ সালের এইচ এস সি পরিক্ষার্থীদের মঙ্গল কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মোস্তাক ফয়েজী পীর সাহেব নাগাইশ দরবার শরীফ৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD