1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা - Dainik Cumilla
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩৪৩ বার পঠিত

 

নেকবর হোসেন :

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ জেলার ১০ জন প্রবীণ আওয়ামী লীগ নেতাকে বিশেষ সম্মাননা প্রদান করেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা নগরের রামঘাটে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ মোস্তফা কামাল এমপি ও সাবেক রেল পথমন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি সম্মানিত নেতৃবৃন্দের হাতে সম্মাননা তুলে দেন।

বিশেষ সম্মাননা প্রাপ্ত নেতৃবৃন্দ হলেন – বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধায় এডভোকেট রুস্তম আলী, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাফি, বীর মুক্তিযোদ্ধা কাইমুল ইসলাম সেলিম, বাবু অরুন কুমার পাল, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রফেসর জয়নাল আবেদীন ও লাকসাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন।
অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কুমিল্লার ১০ প্রবীণ আওয়ামীলীগ নেতাকে সংবর্ধনা দিয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে তাদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিতরা হলেন- এডভোকেট মফিজুর রহমান বাবলু, সৈয়দ আহমাদ ফারুক, এডভোকেট রুস্তম আলী, ডাক্তার মোঃ শহীদুল্লাহ, ফয়েজ উল্লাহ ঝালু, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, আব্দুস সুবহান ভূঁইয়া ও আবদুল মান্নান মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা এবং প্রধান বক্তা থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন। সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পিপি এড জহিরুল ইসলাম সেলিম। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD