1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিলা পাসপোর্ট অফিসে হয়রানি করে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে ৫ জনকে গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিলা পাসপোর্ট অফিসে হয়রানি করে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে ৫ জনকে গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩৭০ বার পঠিত

নেকবর হোসেন :

দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে হয়রানির করে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৩ জুন) দুপুরে কুমিল্লার সদর উপজেলার নোয়াপাড়ার পাসপোর্ট অফিস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৯৭টি ডেলিভারি স্লিপ, ১০টি পাসপোর্ট চালান ও তিনটি মোবাইলসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। র‌্যাব ১১ উপ-পরিচালক মাহমুদুল হাসান সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, দেবিদ্বার উপজেলার জাফরাবাদ এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ ফজল (৪৩), একই এলাকার আব্দুল লতিফের ছেলে মো. ওমর ফারুক (৩৫), সদর উপজেলার আড়াইউড়া এলাকার আব্দুল আজিজের ছেলে মো. আলমগীর হোসেন (৬০), ছোটরা এলাকার মো. জামাল মিয়ার ছেলে মো. জনি (২২),রাজাপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল আহমেদ (২১)।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। দীর্ঘদিন পাসপোর্ট তৈরি করে দেওয়ার নামে সরকার নির্ধারিত রেটের বাইরে বিপুল পরিমাণ টাকা নিয়ে আসছিল বলেও স্বীকার করে। এই এজেন্ট গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেওয়ার পাশাপাশি দ্রুতসময়ে পাসপোর্ট দিবে বলে ডেলিভারী স্লিপ নিজেদের কাছে রেখে দেয়। বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারি করার নির্দিষ্ট তারিখ নিধারণ করে। এবিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD