1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
যৌতুকের জন্য স্ত্রীর শরীর পুড়লেন স্বামী,আটক-৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

যৌতুকের জন্য স্ত্রীর শরীর পুড়লেন স্বামী,আটক-৩

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।।

কুমিল্লায় ৫ লক্ষ টাকা যৌতুক না পেয়ে দুই সন্তানের জননী নূরজাহান বেগম (৩০) নামের এক গৃহবধূর গোপনাঙ্গসহ শরীর পুড়লেন স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গে খনতি দিয়ে পুড়িয়ে দেন তারা।

বুধবার (১৯ জুন) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার শীমপুর এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে নূরজাহান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি রয়েছে।

ঘটনার পর বুধবার বিকেলে স্বামী খোরশেদ আলম (৪৫) ও তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পিতা জয়নাল আবেদীন।

অভিযোগ পত্র থেকে জানা যায়, যৌতুকের টাকা না পেয়ে ভোর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন মিলে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাখেন নূরজাহান কে। একপর্যায়ে গরম খুন্তি দিয়ে গোপনাঙ্গ ও শরীরের বিভিন্ন অঙ্গ পুড়িয়ে দেয় তারা। সকালে গুরুতর অবস্থায় স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নূরজাহানের বাবা জয়নাল আবেদীন জানান, শ্বশুরবাড়ীর লোকজন যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে আমার মেয়েকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। আমি এর আগে কয়েকবার তাদের সাথে বসে বিষয়টি সমাধান করি।

এদিকে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন বলেন, শারিরীক নিযাতনের শিকার হাসপাতালে আহত নূরজাহানের বক্তব্য রেকর্ড করেছে। এঘটনায় তারঁ স্বামী৬জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ৩জনকে পুলিশ আটক করেছে। বাকীদেরও আটকের অভিযান অব্যহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD