1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিদেশ ফাউন্ডেশন ইউএস'র অর্থায়নে এবং আসিয়ান এর উদ্যোগে বন্ধু উন্নয়ন সংস্থা কর্তৃক মাংস বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বিদেশ ফাউন্ডেশন ইউএস’র অর্থায়নে এবং আসিয়ান এর উদ্যোগে বন্ধু উন্নয়ন সংস্থা কর্তৃক মাংস বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৪৪৮ বার পঠিত

খলিলুর রহমান।।

বিদেশ ফাউন্ডেশন ইউএস-এর অর্থায়নে এবং আসিয়ান-এর উদ্যোগে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’ কর্তৃক দুইশত জন দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে আজ(মঙ্গলবার)।

মো:আবুল হোসেনের সঞ্চালনায় মাংস বিতরণ প্রোগ্রামে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধু উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক রোটারিয়ান এম.এ. ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) নয়ন মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম এবং কালবেলার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি শাহিন আলম।

সভাপতির বক্তব্যে এম এ ওয়াদুদ বলেন- ‘প্রতিবছর সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমরা কুরবানির মাংস বিতরণ করে থাকি। আলহামদুলিল্লাহ প্রতিবছরের ন্যায় এবারও আমরা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করছি। আমরা বিভিন্ন বিদেশি সংস্থার সহায়তায় এবং স্থানীয় বন্ধু উন্নয়ন সংস্থা’র সহায়তা-উদ্যোগে প্রোগ্রাম পরিচালনা করে থাকি। আমাদের আজকের সম্মানিত অতিথিগণ এবং এলাকাবাসী যারা উপস্থিত আছেন,সবাইকে বন্ধু উন্নয়ন সংস্থা’র পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

প্রধান অতিথির বক্তব্যে নয়ন মিয়া বলেন- ‘ভালো কাজ করার আগ্রহ সবার থাকে না। গ্রামে অর্থবিত্ত অনেকেরই আছে কিন্তু মন নাই। দান গোপনে প্রকাশ্যে দুভাবেই করা যায়। এভাবে প্রোগ্রাম করে দান করার কারণে পাশ্ববর্তী এলাকার বিত্তশালীরাও অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য উৎসাহিত হবে। ওয়াদুদ সাহেবের বিভিন্ন উৎসবকে উপলক্ষ করে গরীব-দুস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়াকে আমি সবসময় ভালোভাবে মূল্যায়ন করি।’

বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন- ‘আজকের অনুষ্ঠানটি একটি অন্যরকম অনুষ্ঠান। ঈদুল আজহায় আমরা সবাই কুরবানি করেছি। কিন্তু ওয়াদুদ সাহেব যে উদ্যোগটি নিয়েছেন সেটি দেবিদ্বারের একটি অনন্য উদ্যোগ। তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর তার এই মানবিক কাজ যেন সবসময় অব্যাহত থাকে।’

উল্লেখ্য যে,বন্ধু উন্নয়ন সংস্থা ২০০২ সাল থেকে সুশৃঙ্খলভাবে তাদের মানবিক কাজ পরিচালনা করছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে; সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো,গরীব অসুস্থ মানুষের চিকিৎসা সেবা প্রদান,বিনামূল্যে চোখের ছানি অপারেশন,গৃহহীনদের ঘর করে দেয়া,শীতার্তের শীতবস্ত্র বিতরণ,ঈদুল ফিতরে ঈদ সামগ্রী এবং ঈদুল আজহায় কুরবানির গোস্ত বিতরণসহ নানামুখী সামাজিক ও মানবিক কাজে সরব ভূমিকা পালন করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD