1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কোরবানির সময় কেউ খেলেন শিংয়ের গুঁতা, আবার কেউবা খেলেন লাথি, আহত ১১ - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কোরবানির সময় কেউ খেলেন শিংয়ের গুঁতা, আবার কেউবা খেলেন লাথি, আহত ১১

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৩৬৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির কার্যক্রম পরিচালনাকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পশুর শিংয়ের গুঁতা, লাথি কিংবা ধারালো ছুরির আঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ জুন) ঈদের নামাজ শেষে রাত ৯টা পর্যন্ত পশু কোরবানি কার্যক্রমের সময় তারা আহত হন বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি।

আহতরা হলেন, উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. ইমন (২২), একই ইউনিয়নের সাজঘর এলাকার শহীদ মাস্টারের ছেলে মো. মহিবুল্লাহ (৪০), দুলালপুর ইউনিয়নের বেজুরা এলাকার সোলেমান মিয়ার ছেলে মো. জাকির হোসেন (২৯), একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. আরিফ (১৫), একই ইউনিয়নের বালিনা এলাকার হিরণ মিয়ার ছেলে মো. সাফায়েত (১১) শিদলাই ইউনিয়ন শিদলাই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. সোলাইমান (৪৫), একই ইউনিয়নের পূর্ব পুমকারা এলাকার মৃত হরমুজ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), সদর ইউনিয়নের নাইঘর এলাকার মো. বাছির মিয়ার ছেলে খায়রুল ইসলাম (৩৫), একই ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকার আবু তাহেরের ছেলে মো. আল আমিন (৩০) ও চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া এলাকার মো. এনামুল হকের ছেলে মো. নাঈম (১৭)বরদোশিয়া এলাকার আবদুল সোবহান ছেলে মোঃ মাজু মিয়া (৩০)।

জানা গেছে, সোমবার সকাল থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির কার্যক্রম পরিচালনাকালে উপজেলার বিভিন্ন এলাকায় পশুর লাথি, শিংয়ের গুঁতো ও মাংস কাটাকাটির সময় ধারালো ছুরির আঘাতে আহত হন তারা।

আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আহত মো. সোলাইমানকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, ঈদকে কেন্দ্র করে পশু জবাইকালে পশুর আঘাতে ও পশুর মাংস কাটাকাটির সময় ধারালো ছুরির আঘাতে ১১ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD