1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
ভিক্টোরিয়ার কর্মচারীদের জন্য ক্যাম্পাস বার্তার ঈদ উপহার - Dainik Cumilla
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

ভিক্টোরিয়ার কর্মচারীদের জন্য ক্যাম্পাস বার্তার ঈদ উপহার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৬০ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।।

প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সৃজনশীল মুখপত্র ক্যাম্পাস বার্তার উদ্যোগে কলেজে কর্মরত ৩৫ জন বেসরকারি কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে আতপ চাল, তেল, সেমাই, চিনি ও গুঁড়ো দুধসহ বিভিন্ন খাদ্যদ্রব্য। বুধবার (১২ জুন ) প্রশাসনিক ভবনের নিচতলায় ক্যাম্পাস বার্তা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কর্মচারীদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু জাফর খান। ক্যাম্পার বার্তার সম্পাদক আবু সুফিয়ান রাসেলের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইউনুস মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন- “সাম্য ও ভ্রাতৃত্বের মধ্যেই মানবতার কল্যাণ নিহিত। প্রতিবছর ঈদ আমাদের মধ্যে সেই বার্তাই নিয়ে আসে। তবে ধনী-গরিব সবাই যেন ঈদ উৎসবে শামিল হতে পারে, প্রতিটি সামর্থ্যবানকে সে বিষয়টি খেয়াল রাখতে হবে।” ব্যতিক্রমী এই আয়োজনের জন্য তিনি ক্যাম্পাস বার্তা পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ক্যাম্পাস বার্তার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD