1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা আলেয়া বেগম আর নেই - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা আলেয়া বেগম আর নেই

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩৩২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা আলেয়া বেগম মারা গেছেন। মঙ্গলবার ( ১১ জুন ) দুপুর সোয়া একটার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন ( ইন্না-লিল্লাহ… রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেন ওই বাড়ির বাসিন্দা ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন।

মুক্তিযোদ্ধা আলেয়া বেগম উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামের বড়বাড়ির ইউনুস মিয়ার স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, আলেয়া বেগম মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত সমস্যার কারণে শয্যাশায়ী ছিলেন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার দুপুরের দিকে তিনি তাঁর নিজ বাড়িতে মারা যান।
এদিকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে প্রস্তুতি নিচ্ছেন উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বাদ এশা তাঁর জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু তৈয়ব অপি, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মিশন সহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD