1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কামরুল হাসান শাহীন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কামরুল হাসান শাহীন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার ২য় বারের মত অনুষ্ঠিত হবে কুমিল্লা লালমাই উপজেলা পরিষদ নির্বাচন। গত ২৩ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে ই একাধিক প্রার্থী মনোনয়ন লাভের জন্য জোর তদবির শুরু করে, অবশেষে সকল জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার এর মনোনয়ন বোর্ড লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান শাহীনকে মনোনয়ন প্রদান করেন।

ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে গড়ে উঠা কামরুল হাসান শাহীন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এর ভাতিজা ও লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ এর সন্তান। বিএনপি জামায়াত জোট সরকারের সময় একাধিক মিথ্যা মামলার আসামী হয়েছিলেন তিনি। আগামী ১৯ ফেব্রুয়ারী মনোনয়ন জমাদানের শেষ দিন ২০ ফেব্রুয়ারী মনোনয়ন বাছাই, ২৭ ফেব্রুয়ারী মনোনয়ন । প্রত্যাহারের শেষ দিন, ২৮ ফেব্রুয়ারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও ১৬ মার্চ ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD