1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ধুমপান ও তামাক বিরোধী প্রশিক্ষণ - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় ধুমপান ও তামাক বিরোধী প্রশিক্ষণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে   মঙ্গলবার (১১ জুন) সকাল থেকে দিনব্যপি উপজেলা মিলনায়তনে  এ প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং ব্রাহ্মণপাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, মেডিকেল অফিসার ডাঃ তোফায়েল আহামেদ ভূইয়া,  থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ রানা,মৎস কর্মকর্তা জয় বণিক,ভগবান সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ আহামেদ, সাহেদাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভুইয়া, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, মালাপাড়া ইউপি চেয়ারম্যন আব্দুল্লা আল মামুন, চান্দলা ইউপি চেয়ারম্যন ফারুক আহামেদ, উপজেলা স্যনিটারী ও  নিরাপদ খাদ্য পরিদর্শক পারভীন সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুতফা ইয়াসমিন, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, অপু সারয়ারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD