1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লায় মেধা অন্বেষণে ‘ছাত্রী সংঘ’ সিনেমার জন্য ২৫ অভিনয়শিল্পী নির্বাচিত - Dainik Cumilla
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

কুমিল্লায় মেধা অন্বেষণে ‘ছাত্রী সংঘ’ সিনেমার জন্য ২৫ অভিনয়শিল্পী নির্বাচিত

  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৯০ বার পঠিত

 

নেকবর হোসেন :

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন আবারো আলোচনায়। এ বছরের সেপ্টেম্বরেই শুরু হতে যাচ্ছে দীপঙ্কর দীপনের নতুন ছবি ‘ছাত্রী সংঘ’। ছবির বিষয়বস্তু করা হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সশস্ত্র নারী বিপ্লবী দলকে। এরইমধ্যে ছবির অভিনয় কলাকুশলী নির্বাচনে মেধা অন্বেষণের ব্যতিক্রমী আয়োজনও সম্পন্ন করেছেন নির্মাতা দীপংকর দীপন।
কুমিল্লার ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তী শান্তি-সুনীতি এবং ইতিহাসে হারিয়ে যাওয়া নেপথ্যের মহানায়িকা প্রফুল্ল নলিনী ব্রহ্মকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ‘ছাত্রী সংঘ’। রজত ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ‘ছাত্রী সংঘ’। এই ছবির জন্য কুমিল্লা অঞ্চল থেকে মেধা অন্বেষণের মাধ্যমে অভিনয় শিল্পী নির্বাচন করা হয়েছে।
‘ছাত্রী সংঘ’র মাধ্যমে কুমিল্লার মেধাবী অভিনয়শিল্পীরা যেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে অবস্থান তৈরি করতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখে রবিবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় মেধা অন্বেষণের চূড়ান্ত বাছাই পর্ব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লার মেয়র ডা. তাহসিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এবং রজত ফিল্মস এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রযোজক শাহেদ শাহরিয়ার।
অনুষ্ঠানে ‘ছাত্রী সংঘ’ সিনেমার পরিচালক দীপংকর দীপন এই সিনেমা ও মেধা অন্বেষণ কার্যক্রমের উদ্দেশ্য ও কর্মপদ্ধতি বর্ণনা করেন। তিনটি ক্যাটাগরিতে এই মেধা অন্বেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিন ক্যাটাগরিতে মোট ২৫ জনকে ‘ছাত্রী সংঘ’ সিনেমার বিভিন্ন চরিত্রের জন্য নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানের সেরা ১০ অভিনয় শিল্পীর নাম প্রকাশ করা হয়।অনুষ্ঠানে সিনেমার পরিচালক দীপংকর দীপন বলেন, যেহেতু কুমিল্লার ঐতিহাসিক ঘটনা নিয়ে সিনেমাটি তৈরী হচ্ছে তাই আমরা চাই এই সিনেমা কুমিল্লায় হোক কুমিল্লার অভিনয়শিল্পীদের কাছে তাদের স্বপ্ন পূরণের মাধ্যম। আমরা অডিশন নিয়ে ক্ষান্ত থাকিনি আমরা অভিনয়ের উপর স্বল্পমেয়াদী কোর্সের মাধ্যমে তাদের প্রস্তুত করে চূড়ান্ত বাছাই প্রক্রিয়াটি করেছি। আমাদের প্রত্যাশা কুমিল্লার অভিনয়শিল্পীদের পর্দার অভিনয়ের জন্য প্রস্তুত করা এবং তারকা শিল্পীদের সাথে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করা। সেপ্টেম্বরে শুরু হবে এই সিনেমার চিত্রগ্রহণ। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রী সংঘের মূল তারকা শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD