1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন ৭ জুন - Dainik Cumilla
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

কুমিল্লায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন ৭ জুন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

 

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

“অস্তিত্বের লড়াইয়ে আসুন, সবাই ঐক্যবদ্ধ হই” – এ শ্লোগান সামনে রেখে শুক্রবার (৭জুন) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা রাণীর বাজার মর্ডাণ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্যামল কুমার কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ সাহা।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি বল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন ও এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. সন্তোষ কুমার দেব ও স্মরণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা ও হিল্লোল সরকার, সাংগঠনিক সম্পাদক অমিত বসু ও সমাজ কল্যাণ সম্পাদক দীপন বণিক আকাশ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক উজ্জ্বল রায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD